১০ মার্চ, ২০২৬
প্রিয় প্রায় বউ,
আজ হঠাত্ করেই খুব মনে পড়ছে আমাদের কলেজে আর কোচিংএ একসাথে কাটানো সেই প্রথম দিনগুলোর কথা 🫣। মাঝে মাঝে ভাবি, এই জীবনে তোমাকে না পেলে আমার দিনগুলো কেমন হতো 😮💨? হয়তো খুব সাধারণ, খুব সাদামাটা। যাতে কোনো রঙ থাকতো না 😩।তুমি আমার জীবনে এসে সব কিছু যেন বদলে দিয়েছো। শুধু আমার জীবনসঙ্গিনী হিসেবে নয়, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার সাহস, আর আমার শান্তির জায়গা 😇। দিনের শেষে যখন আমি ক্লান্ত হয়ে তোমাকে কল করি 📞, তোমার কথাগুলোই আমার সব ক্লান্তি মুছে দেওয়ার জন্য যথেষ্ট।জানি, মাঝে মাঝে আমি হয়তো খুব একটা গুছিয়ে সব বলতে পারি না 🥲, বা তোমাকে পর্যাপ্ত সময় দিতে পারি না, তার জন্য আমাকে ক্ষমা করে দিও 😭🙏। কিন্তু তুমি বিশ্বাস করো, পৃথিবীর সমস্ত সুখ যদি এক পাল্লায় রাখা হয়, আর তুমি থাকো অন্য পাল্লায়, আমি নিঃসন্দেহে তোমাকে বেছে নেব 🥰।তুমি আছো বলেই আমি স্বপ্ন দেখতে ভয় পাই না। তুমি আছো বলেই প্রতিটি সকাল আমার কাছে নতুন কোনো সম্ভাবনার মতো মনে হয়। তোমাকে অনেক ভালোবাসি, যা ভাষায় প্রকাশ করার মতো নয় 💖💝।আজকের এই দিনে তোমাকে শুধু জানাতে চাই, আমার এই ছোট জীবনে তুমি সব থেকে বড় উপহার 🎁। আজীবন এভাবেই তোমার ওই ছোট্ট কিউট হাতটা দিয়ে আমার হাতটা ধরে রেখো 🫴🫲🤝, যেমনটা তুমি সবসময় রাখো। 😘