১ সেপ্টেম্বর, ২০২৬

প্রিয় আরু

চিঠিটার জন্য ধন্যবাদ। পুরোনো দিনগুলোর কথা মনে করিয়ে দিলে।

​কাগজের পাতায় জমানো সেই অভিমান আর স্মৃতিগুলোর প্রতি আমারও সবসময় শ্রদ্ধা থাকবে। আমরা হয়তো আজ যার যার পথে এগিয়ে গেছি, কিন্তু অতীতকে অস্বীকার না করার এই মন মানসিকতাটুকু খুব ভালো লাগলো।

​পেছনের সব সুন্দর স্মৃতিগুলোকে সাক্ষী রেখে তোমার জন্য অনেক শুভকামনা রইল। খুব ভালো থেকো।

ইতি
নাফিউ