🕯️
💌
— চিঠিটা খুলতে ক্লিক করো —
৩ সেপ্টেম্বর, ২০২৬
প্রিয়
আমার আপনাকে ভালো লাগাটা বা ভালোবাসাটা কতটা সঠিক কিংবা ভুল—আমি জানি না। তবে একটা বিষয় আমি নিশ্চিতভাবে জানি, আপনার প্রতি আমার অনুভূতিটা কখনোই খারাপ ছিল না। বরং আপনাকে যতটুকু চিনেছি, ততটুকুতেই মনে হয়েছে আপনি এমন একজন মানুষ, যাকে ভালো লেগে যাওয়াটা খুব স্বাভাবিক। আপনি এতটাই কিউট, আপনাকে যে কারও পছন্দ হয়ে যেতে পারে। ❤️আপনি হয়তো প্রশ্ন করতে পারেন “দু’দিনের পরিচয়ে এত কিছু কীভাবে? আর আপনার এক্সকে এত সহজে ভুলে গেলেন?”সত্যি বলতে, আমি আমার এক্সকে ভুলে যাইনি। তার জন্য আমার মনে আজও একটা সফট কর্নার আছে, সেটা অস্বীকার করার কিছু নেই। আমি এক্সকে ভুলে যাইনি। তার জন্য আজও একটা সফট জায়গা আমার মনে আছে। কিন্তু মানুষ একবার হারিয়ে গেল তো আর ফিরে পাওয়া যায় না। সে তার জায়গায় ভালো আছে, আমি কেন ভালো থাকতে পারব না?আর আপনাকে নিয়ে আমার অনুভূতিটা কোনো আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত নয়। আমি একটু বাস্তববাদী মানুষ। তাই আপনাকে এটা বলছি না যে আপনাকে এখনই প্রেমে পড়তে হবে, কিংবা আমাকে কোনো কমিটমেন্ট দিতেই হবে।আমি জানি, আপনার আগের সম্পর্কের অভিজ্ঞতা হয়তো খুব একটা ভালো ছিল না। হয়তো সেখানে বিশ্বাসের জায়গায় আঘাত ছিল, হয়তো কোনো স্বার্থ জড়িয়ে ছিল। তাই নতুন কাউকে বিশ্বাস করতে আপনার সময় লাগাটা খুবই স্বাভাবিক।কিন্তু একটা কথা বিশ্বাস করতে পারেন আমি আপনার কাছ থেকে কিছু পাওয়ার জন্য আপনার পাশে থাকতে চাই না। আপনার কাছে আমার কোনো চাওয়া নেই। আমি শুধু চাই, আপনার ভালো সময়ে হাসিটা ভাগ করে নিতে, আর খারাপ সময়ে আপনার পাশে দাঁড়াতে। আপনার সুখে খুশি হতে, আপনার কষ্টে আপনাকে একা না থাকতে দিতে।তবে এর মানে এই নয় যে আপনাকে এখনই সারাজীবনের কোনো কমিটমেন্ট দিতে হবে। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষকে সময় দেওয়া দরকার। আমার কাছে ভালোবাসার অর্থ কাউকে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে নিয়ে যাওয়া নয়; বরং তাকে নিজের মতো করে ভাবার সুযোগ দেওয়া।আপনি একটা কঠিন সময় পার করে এসেছেন। তাই আপনার মনে সংশয়, ভয় কিংবা অবিশ্বাস থাকতেই পারে। সেগুলোকে আমি অসম্মান করি না। বরং বুঝতে চাই।তাই আপনি আপনার মতো করে সময় নিন। আমাকে জানুন, আমার সম্পর্কে খোঁজ নিন, আমাকে যাচাই করুন। আমার কথার চেয়ে আমার কাজগুলো দেখুন। তারপর যখন আপনার মনে হবে, তখন আপনার সিদ্ধান্তটা জানাবেন।আপনার সিদ্ধান্ত যেটাই হোক, আমি সেটাকে সম্মান করব। কারণ আপনাকে ভালো লাগার পাশাপাশি আপনার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকারটাকেও আমি সম্মান করি। ❤️
উত্তরের অপেক্ষায় থাকবো
পরিচিত মানুষ