ব্যবহারের শর্তাবলী

সর্বশেষ আপডেট: 11 March, 2026

১. সম্মতি

আমাদের সাইট "চিঠি" পরিদর্শনের মাধ্যমে আপনি এই পেজে উল্লেখিত সব শর্ত মেনে নিতে সম্মত হচ্ছেন। আপনি যদি এসব শর্তের কোনো অংশের সাথে একমত না হন, তবে অনুগ্রহ করে সাইটটি ব্যবহার করা থেকে বিরত থাকুন। সাইট ব্যবহারের অর্থ আপনি সব শর্তে সম্মত।

২. সাইটের ব্যবহার

আমাদের সাইট ব্যবহার করে, আপনি এই প্রতিশ্রুতিবদ্ধ যে:

  • আপনি কোনো বেআইনি কাজের জন্য সাইটটি ব্যবহার করবেন না।
  • যেকোনো ঘৃণাত্মক, আপত্তিকর বা অন্যের জন্য ক্ষতিকর এমন কোনো বার্তা তৈরি করবেন না।
  • প্ল্যাটফর্মের নিরাপত্তা বা স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত করার চেষ্টা করবেন না।
এছাড়াও এই সাইটের মাধ্যমে কাউকে হয়রানি বা মানসিক আঘাতের কোনো চেষ্টা কঠোরভাবে নিষিদ্ধ।

৩. বুদ্ধিবৃত্তিক সম্পত্তি

এই সাইটের সমস্ত ডিজাইন, লোগো, গ্রাফিক্স এবং কোডসমূহ "চিঠি"-এর একান্ত নিজস্ব সম্পত্তি। আমাদের লিখিত বা অফিশিয়াল অনুমতি ছাড়া এগুলো কপি বা অন্য কোথাও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

৪. ওয়ারেন্টি অস্বীকার

এই সাইটটি "যেমন আছে" ("As is") এবং "যেমন পাওয়া যায়" ভিত্তিতে প্রদান করা হচ্ছে। আমরা কোন প্রকার ওয়ারেন্টি প্রদান করি না যে, এটি সবসময় শতভাগ ভুলত্রুটিহীন ও নিরবচ্ছিন্নভাবে চলবে, বা এটি সব ডিভাইসে ত্রুটিমুক্ত থাকবে।

৫. দায়বদ্ধতার সীমাবদ্ধতা

আমাদের সাইট ব্যবহারের ফলে সৃষ্ট যেকোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতি, ডাটা লস বা ডিভাইসের কোনো ত্রুটির জন্য "চিঠি" বা এর ডেভেলপাররা সরাসরি দায়ী থাকবেন না।

৬. শর্তাবলির পরিবর্তন

আমরা সময়ের সাথে পাল্লা দিয়ে বা আইনি প্রয়োজনে আমাদের শর্তাবলীতে পরিবর্তন আনতে পারি। সাইটে এ ব্যাপারে সময়মতো আপডেট প্রদান করা হবে এবং এরপর সাইট ব্যবহার অব্যাহত রাখার অর্থ হলো নতুন শর্তাবলীতে আপনার সম্মতি।

৭. আমাদের সাথে যোগাযোগ

উল্লেখিত শর্তাবলী নিয়ে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে বা সাইট ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যা সম্মুখীন হলে অনুগ্রহ করে আমাদের জানান।

লিংক কপি হয়েছে!